জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনে জেডআরএফ‘র কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনে জেডআরএফ‘র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১১, ২০২৬ ১:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১১, ২০২৬ ১:০২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে একটি কমিটি গঠন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। একইসঙ্গে কয়েকটি উপকমিটিও গঠন করা হয়েছে। জেডআরএফ‘র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার কমিটির অনুমোদন দিয়েছেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সবাইকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটিতে অধ্যাপক মো. লুৎফর রহমানকে আহ্বায়ক এবং কৃষিবিদ বয়জার রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন-এডভোকেট মোহাম্মদ আলী, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, রেজাউর রহমান চৌধুরী সুমন এবং ডাঃ পারভেজ রেজা কাঁকন।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন- প্রকৌশলী মো. মাহবুব আলম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, কৃষিবিদ আনোয়ারুল কবীর মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী আরিফুল ইসলাম ভূঁইয়া, ডা. মো. এরফানুল হক সিদ্দিকী, ডাঃ সৈয়দ ইমতিয়াজ উদ্দিন (সাজিদ), অধ্যাপক ড. নাসরিন সুলতানা, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক মো. শামীম আহমেদ, অধ্যাপক ড. মো. আবদুল করিম, প্রকৌশলী মো. শাহীন হাওলাদার, প্রকৌশলী মেহেদী হাসান সোহেল, প্রকৌশলী আসিফ হোসেন রনি, প্রকৌশলী এলামুল হক , প্রকৌশলী ফজলে মাহবুদ অতি, অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন, ব্যবসায়ী সৈয়দ এজাজ কবির, ব্যবসায়ী তানিম খান, ব্যবসায়ী মহলীন চৌধুরী, ব্যবসায়ী সাকিবুজ্জামান, মিসেস শামীমা রহিমা, ডাঃ জাহানারা লাইজু, ডা. এস এম রাকিবুল ইসলাম আকাশ, ডা. গালিব হাসান, ডাঃ এম আর হাসান, ডাঃ আমিরুল ইসলাম পাটওয়ারী, সাংবাদিক শফিকুল ইসলাম, ডাঃ তানজীম কুবায়েশ অফিফ, ডাঃ কাইয়ুম হোসেন লিফাত, ডাঃ মেহেদী হাসান তুষার এবং ডাঃ রাসেল হোসেন।

এছাড়াও বিভিন্ন কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আরও তিনটি উপকমিটি গঠন করা হয়েছে। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ উপকমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক মো. লুৎফর রহমান, বৃক্ষ রোপণ উপকমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম, এবং বৃদ্ধাশ্রম/ এতিমখানা আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রকৌশলী শাহীন হাওলাদার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ