প্রাথমিক বিদ্যালয় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১১, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১১, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১১ মে) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনায় সাক্ষর করেছেন উপসচিব রাজীব কুমার সরকার।
নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। এর ফলে জনমনে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণাসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার লক্ষ্যে সরকারি স্থাপনা রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা ও বিদ্যালয়ের কার্নিশে জন্ম নেওয়া আগাছা পরিষ্কারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ