ইশিবপুর এলাকায় প্রায় ৪ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইশিবপুর এলাকায় প্রায় ৪ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১১, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১১, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত

ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইশিবপুর এলাকায় প্রায় ৪ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করছেন সদর আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ।
সোমবার দুপুরে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইশিবপুর এলাকার কুমার নদ থেকে চিনারকান্দি মোল্লাবাড়ি ঘাট অভিমুখে এই খাল-খননের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের সভাপতি ‌বেনজির আহমেদ তাবরীজ, সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ সাংবাদিকদের বলেন, পানি হচ্ছে জীবন, পানি না থাকলে কৃষি বাঁচবে না, তাই কৃষিকে বাঁচিয়ে রাখতে খাল খনন করে পানি জমিয়ে রাখা জরুরি। একদিকে খাল দিয়ে যেমন অতিরিক্ত পানি নিষ্কাশিত হবে, তেমনি খালে জমে থাকা পানি সময়মতো ব্যবহার করে কৃষক উপকৃত হবে।##

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ