গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি'র রোগমুক্তি কামনায় পূর্ব দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি’র রোগমুক্তি কামনায় পূর্ব দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

বিএনপির ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির রোগমুক্তি কামনায় রাউজান উপজেলাধীন ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের এর যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। সোমবার (১১ মে) স্থানীয় অলি মিয়া হাট দলীয় কার্যালয়ে অনুষ্টিত দোয়া মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জনাব ফিরোজ আহমেদ।

জেলা এপিপি ও বিএনপি নেতা এডভোকেট তাজুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফোরকান এর সঞ্চালনায় এতে বিশেষ অথিতি ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষকদলের সাবেক যুগ্ম-আহবায়ক এম এনাম হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ইউসুফ তালুকদার, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, সৈয়দ মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হারুন, ব্যাংকার মোহাম্মদ আবছার ও মাওলানা আলম।

প্রধান অথিতির বক্তব্যে ফিরোজ আহমেদ বলেন, রাউজানের মাটি ও মানুষের অভিভাবক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী এমপি সাহেবের দ্রুত আরোগ্য লাভ কামনায় কায়মনোবাক্যে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়াই আমরা উদ্বিগ্ন ও ভারাক্রান্ত। সুন্দর ও সাম্যের রাউজান প্রতিষ্টায় জনগনের জন্য তিনি শুধু নেতাই নন একজন শক্ত অভিভাবক। রাউজানের উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, বেকারত্ব দূরীকরণ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্টায় উনার সূদুর প্রসারি পরিকল্পনা রয়েছে। মহান রাব্বুল আলামিন উনাকে দ্রুত সুস্থ করে রাউজানবাসীর খেদমত করার জন্য যেন সহায় হয় এই কামনা করি।

উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ বালি, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ করিম, পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জাগের হোসেন, যুবদল নেতা নাজিম উদ্দিন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম, মো. মফিজ, মোহাম্মদ জনি, মোহাম্মদ জসিম, শহীদ কবির, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ মমতাজ উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল হালিম, প্রবাসী বিএনপি নেতা রব্বান আলী, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ রোমান, মোহাম্মদ নাজিম, মো. মারুফ, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ আলম, মোহাম্মদ জালাল প্রমূখ।

কোরান খতম, মিলাদ -কিয়াম পরবর্তী মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অলিমিয়া হাট দাখিল মাদ্রাসার সুপার মাওলান মোহাম্মদ জসিম উদ্দিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ