সারজিস তোরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবি: নীলা ইসরাফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সারজিস তোরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবি: নীলা ইসরাফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬ ২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬ ২:০১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে লক্ষ্য করে একটি সমালোচনামূলক মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ‘সার্জিস তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে’। বুধবার (১৩ মে) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে নীলা ইসরাফিল পোস্টটি করেন।

পোস্টে তিনি লিখেন, ‘প্রিয় সারজিস আলম, তোরা এখন বিরোধী দলে আছিস। কিন্তু মনে রাখিস, বিরোধী দল হিসেবেও তোদেরকে বাংলাদেশের মানুষ মেনে নিবে না। তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে. ….।’

বাস্তবতা মেনে নাও রাজনীতিতে অবস্থান বদলায়, কিন্তু জনগণের রায়ই শেষ কথা। বিরোধী দলে আছো এটাই বিশাল ব্যাপার, কিন্তু জনগণের আস্থা অর্জন করাই এখন তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা।

তিনি আরও লিখেন, ‘আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু তোরা থাকবি কি থাকবি না সেটা নিয়ে চিন্তা কর। তোমরা রাজনৈতিকভাবে কতটা টিকে থাকতে পারবা, সেই প্রশ্নের উত্তর দিতে হবে এখনই। কারণ জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তির ভিত্তি টেকে না।’

নীলা ইসরাফিল লিখেন, ‘সময়ের সংকেত স্পষ্ট জনগণ দেখছে, বিচার করছে, এবং মনে রাখছে। রাজনৈতিক উত্থান যেমন বাস্তব, পতনও তেমন বাস্তব আর সেই হিসাব শেষ পর্যন্ত জনগণই মেলায়। তোদের পতনের কাউন্টডাউন অনেক আগেই শুরু হয়েছে। এখন শুধু তার ধ্বনি আরও স্পষ্ট শোনা যাচ্ছে। প্রতিটি ভুল সিদ্ধান্ত, প্রতিটি বিভ্রান্তিকর অবস্থান, সেই পতনকে আরও ত্বরান্বিত করছে।’

এখন হুঁশিয়ার হওয়ার সময়। আত্মসমালোচনা করুন, জনগণের কাছে জবাব দিন, এবং মনে রাখুন বাংলাদেশের রাজনীতিতে শেষ শব্দ ক্ষমতা নয়, জনগণই বলে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন নীলা ইসরাফিল। এরপর যোগ দেন এনসিপিতে। পরে এনসিপির আরেক নেতা সারোয়ার তুষারের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ