পাহাড়ে অসহায় মানুষদের বিনামূল্যে চোখের চিকিৎসা-সরঞ্জাম দিল সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ১৫, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ১৫, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়িতে বিনামূল্যে চোখের চিকিৎসাসবা ও সরঞ্জাম বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৫ মে) চোখের চিকিৎসা কার্যক্রমের দ্বিতীয় ধাপে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে আয়োজিত বিনামূল্যের চোখের চিকিৎসা কার্যক্রমে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এর আগে ৭ মে আয়োজিত চক্ষু ক্যাম্পে প্রায় ১১০০ রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নির্বাচন করা হয়। এ ধরনের মানবিক উদ্যোগকে দুর্গম এলাকার দরিদ্র মানুষেরা অত্যন্ত প্রশংসার সঙ্গে সাধুবাদ জানান।
জনতার আওয়াজ/আ আ