জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৪, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৭, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৭, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশ পরিচালনায় এ সনদের মূল চেতনাকে পুরোপুরি ধারণ করে একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে দলটি বদ্ধপরিকর। রোববার (১৭ মে) বিকালে সিলেটে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভায় নেতারা এসব কথা বলেন।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তারা দেশের চলমান গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ সনদের গুরুত্ব তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলার সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, মহানগরের সহ-সভাপতি ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, মো. লাহিন আহমদ, মুমিনুর রহমান তানিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, পারভেজ খান জুয়েল, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম রুমেল, মো. মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, জাহিদ হাসান, মো. দিলাজ আহমদ ও মো. নূর উদ্দিন খান হাসান, সহ-সাধারণ সম্পাদক এম এ হাসান, হিবজুর বিশ্বাস রাজু, জেলার সহ-সাধারণ সম্পাদক নাহিয়ান আহমদ রিপন, আনছার আলী, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, জেলা দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মহানগরের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান মিসবাহ এবং তথ্য ও যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. সাজেদুল ইসলাম সাজু।

যুবদলের এ কর্মসূচিতে আরও একাত্মতা জানান মহানগরের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুল আজিম চৌধুরী গিলমান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মিনার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজন আচার্য্য, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো. জাকির হোসেন, আব্দুল আলীম, সহ-দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, মহানগরের সহ-আইন বিষয়ক সম্পাদক মো. জুয়েল, মো. রেজাউল করিম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ বিপ্লব, জেলার সহ-কৃষি বিষয়ক সম্পাদক সামাদ হোসেন সাজু এবং সহ-মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক মো. আবদাল আহমদ চৌধুরী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ