দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতিতে মুক্তিযুদ্ধমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৮, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতিতে মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৯, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৯, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

আমরা দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। প্রশাসনের কাছেও এ বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

তিনি বলেন, প্রশাসনকে পরিষ্কার বলে দিয়েছি আপনারা আপনাদের কাজ করবেন, সরকার আপনাদের জন্য সব ব্যবস্থা রেখেছে। আপনাদের সংসার চালানোর জন্য বেতন ও ভাতা আছে। আপনাদের পদবি অনুযায়ী গাড়ি আছে। এরকম সব সুবিধা সরকার দিয়েছে। পর্যায়ক্রমে আরও করে দেবে। অতএব, অন্যদিকে আপনারা নজর দেবেন না। এ বার্তাটা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের সব পর্যায়ে পৌঁছে দিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ হলরুমে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষ চিন্তা করে জরিপ আসলেই আমার জমি-বাড়ি টাকার বিনিময়ে অন্য কারও নামে লিখে নিয়ে যাই। এরকম একটা অবস্থা অতীতে ছিল। এ অবস্থা থেকে জনগণ যাতে রেহাই পান, সে জন্য বর্তমান সরকার উদ্যোগ নিয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই ভূমিসেবা মেলার উদ্বোধন করেছেন।

তিনি বলেন, আমাদের নির্বাচিত সরকার তারেক রহমানের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের সব পর্যায়ের নাগরিকদের সেবা সুনিশ্চিত করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। কোনো দপ্তরে গিয়ে কোনো সরকারি অফিসে, আদালত বা কোথাও গিয়ে জনগণ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করার জন্য তারেক রহমানের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ