ময়মনসিংহের ত্রিশালে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৮, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনর্খনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন ও সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।

শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে বেলা ১১টায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়কপথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে।

বিষয়টি জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ত্রিশাল এখন উৎসবের আমেজে। ২০০৬ সালের পর এবারই প্রথম এখানে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে।


প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিশালসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষ্ঠানস্থলে প্রস্তুতি শেষ হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টানানো হয়েছে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও তোরণ। নতুন রূপ পেয়েছে ত্রিশাল পৌর শহর, সরকারি নজরুল একাডেমি মাঠ ও দারোগাবাড়ি এলাকা।

প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে ঘিরে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও এসএসএফ সদস্যদের তৎপর উপস্থিতিতে ত্রিশাল এখন কার্যত নিরাপত্তার চাদরে ঢাকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ