নাসীরুদ্দীন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নাসীরুদ্দীন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি এবং মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি প্রদান করেছেন দুদকের পিপি ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী একেএম আজিজুল হক খান।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটোয়ারী প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। এতে নোটিশ প্রেরণকারী নিজেও মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।

নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না; সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে— অ্যাডভোকেট একেএম আজিজুল হক খান, জজ কোর্ট, ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নং-৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ