এক বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এক বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ

 

বর্তমানে আর্থিক লেনদেনের জনপ্রিয় মাধ্যম হচ্ছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস। একটি নির্দিষ্ট পরিমাণ চার্জের বিনিময়ে এই সুবিধার ব্যবহার এখন ব্যাপক। পিছিয়ে নেই ডিজিটাল হুন্ডি কারবারীরাও। এমএফএস ব্যবহার করে পাঁচ হাজার এজেন্ট গত বছর থেকে ৭৫ হাজার কোটি টাকা পাচার করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীতে সিআইডি সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জড়িত ১৬ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতারকৃতরা হলেন- আক্তার হোসেন (হুন্ডি এজেন্ট), দিদারুল আলম সুমন (হুন্ডি এজেন্ট), খোরশেদ আলম ইমন (হুন্ডি এজেন্টের সহযোগী), রুমন কান্তি দাস জয় (বিকাশ এজেন্ট), রাশেদ মাঞ্জুর ফিরোজ (বিকাশ এজেন্ট ও সেলিম ব্রাদার্সের সিইও), মো. হোসাইনুল কবির (বিকাশ ডিএসএস), নবীন উল্লাহ (বিকাশ ডিএসএস), মো. জুনাইদুল হক (বিকাশ ডিএসএস), আদিবুর রহমান (বিকাশ ডিএসও), আসিফ নেওয়াজ (বিকাশ ডিএসও), ফরহাদ হোসাইন (বিকাশ ডিএসও), আবদুল বাছির (বিকাশ এজেন্ট), মাহাবুবুর রহমান সেলিম (বিকাশ এজেন্ট), আব্দুল আউয়াল সোহাগ (বিকাশ এজেন্ট), ফজলে রাব্বি (বিকাশ এজেন্ট)।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ