অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ

 

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

এসময় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনকে স্বাগত জানান জিএম কাদের। বৈঠকে বন্ধুপ্রতিম দুটি দেশের পারস্পরিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন এসময় বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও বন্ধুভাবাপন্ন মনোভাবের ভূয়সী প্রশংসা করেন।

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষদূত মাসরুর মওলাও এসময় উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ