লন্ডনে কামাল উদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ১০:০১ অপরাহ্ণ

জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চীপ অ্যাডভাইজার ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল গতকাল ৭ সেপ্টেম্বর বাদ মাগরিব পূর্ব লন্ডনে ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ এর চেয়ারম্যান খসরুজ্জামান খসরু ও সমাজকর্মী গোলাম রাব্বানি সোহেল, আসাদুজ্জামান আহমেদ, নাসির আহমেদ শাহিন ও সেলিম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিলে কমিউনিটির ও বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, আবেদ রাজা, সমাজসেবী বোরহান উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সহ সাধারণ সম্পাদক সালেহ আহমেদ জিলান, সিনিয়র সদস্য শামসুর রহমান মাহতাব, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল, কেমডেন এন্ড ওয়েস্ট মিনিস্টার বিএনপির সভাপতি নুরুল ইসলাম, জাসাসের ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, টাওয়ার হেমলেটস বিএনপির সিনিয়র সহসভাপতি সাঈদ আলী রাজন, সুজাত আহমেদ, নজ রুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল মুক্তাদির, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, হাসান আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, মাওলানা শামিম আহমেদ, যুবনেতা বিল্লাহ জালাল, আক্তার হোসেন শাহিন, শাজাহান আলম, সানুর মিয়া, মানবাধিকার কর্মী দুলাল আহমেদ, দেওয়ান আব্দিল বাছিত, সোয়ালেহিন করিম চৌধুরী, সমাজকর্মী নুরুল আলী রিপন, মাহমুদুর রহমান রিয়াজ, কাজী তাজ উদ্দিন আকমল, জাহাঙ্গীর আলম শিমু, জিয়াউর রহমান জিয়া, আমিনুল ইসলাম, নিয়ামুল হক মাক্সিম, ইমরানুল হক রাসেল, আব্দুস সামাদ, কামরুজ্জামান চৌধুরী, উজ্জ্বল আহমেদ, মাসুদুজ্জামান মাসুদ, ফজলে রহমান পিনাক প্রমুখ।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম ।
জনতার আওয়াজ/আ আ