ভঙ্গুর অর্থনীতিকে আগে সঠিক জায়গায় এনে তারপর সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪০, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভঙ্গুর অর্থনীতিকে আগে সঠিক জায়গায় এনে তারপর সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৯, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৯, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
একটি ভঙ্গুর অর্থনীতিকে আগে সঠিক জায়গায় আনতে হচ্ছে। তারপর সমৃদ্ধির পথে যাব। এটার জন্য একটু সময় চাইতে আমি দেশবাসীর কাছে আবেদন করছি। একটু সময় দিতে হবে বলে বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে চট্টগ্রাম নগরের কাট্টলী দারুচ্ছালাম জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, সাধারণত কোরবানির ঈদে দ্রব্যমূল্য বেড়ে যায়। আমার যতটুকু জানা, এবার তো দ্রব্যমূল্য বাড়েনি বরং কোরবানির ঈদ উপলক্ষে কিছু কমেছে। দ্রব্যমূল্য যদি তাদের আওতার বাইরে চলে যায় সেখান থেকে তারা বঞ্চিত হয়। আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার। আশা করি ক্রমান্বয়ে দ্রব্যমূল্য কমে আসবে। তবে একটু সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, তারপরে দেশের যে অর্থনীতি আমরা বিগত সরকারগুলো থেকে পেয়েছি। একটি ভঙ্গুর অর্থনীতিকে আগে সঠিক জায়গায় আনতে হচ্ছে। তারপর সমৃদ্ধির পথে যাব। এটার জন্য একটু সময় চাইতে আমি দেশবাসীর কাছে আবেদন করছি। একটু সময় দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা নির্বাচিত সরকার আপনাদের কাছে দায়বদ্ধ। একটা কল্যাণকর রাষ্ট্রের প্রতি আমরা যাচ্ছি। দোয়া করবেন, সবাই মিলে আশা করি সেটা আমরা করতে পারব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ