সাতক্ষীরা জেলা কৃষক দলের নতুন কমিটি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরা জেলা কৃষক দলের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ

 

মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী কৃষক দল সাতক্ষীরা জেলা শাখার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে মো. সালাউদ্দীন লিটনকে আহবায়ক, আলি হোসেনকে সিনিয়র যুগ্ম আহবায়ক, শামীম কবীর সুমনকে যুগ্ম আহবায়ক এবং মো. রবিউল ইসলামকে সদস্য সচিব করে সাতক্ষীরা জেলা শাখার চার সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল উক্ত আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ