সাংবাদিক শাকিল-ফারজানার ১০ মামলায় জামিন স্থগিত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাংবাদিক শাকিল-ফারজানার ১০ মামলায় জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৮, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৮, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। রবিবার (৭ জুন) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ওই জামিন স্থগিত করেন।

এর আগে গত ১১ মে শাকিল আহমেদকে পাঁচ মামলায় ও তাঁর স্ত্রী ফারজানা রুপাকে ছয় মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সাংবাদিক দম্পতির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী ও তেজগাঁও থানায় সাংবাদিক শাকিল আহমেদকে ছয়টি এবং ফারজানা রুপাকে সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এগুলোর মধ্যে একটি হত্যার চেষ্টা, অন্যগুলো হত্যা মামলা।

এই আইনজীবী আরও বলেন, হাইকোর্ট শাকিল আহমেদকে পাঁচ মামলা ও ফারজানা রুপাকে ছয় মামলায় জামিন দিয়েছিলেন। আর একটিতে রুল জারি করেছিলেন। সেটাতে দুজনই আসামি। তবে রাষ্ট্রপক্ষ ফারজানা রুপার ছয় মামলার মধ্যে পাঁচটির জামিন স্থগিত চেয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ