প্রথমার্ধে ইতিহাস গড়ল কুরাসাও, ৩ গোল দিল জার্মানি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৯, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথমার্ধে ইতিহাস গড়ল কুরাসাও, ৩ গোল দিল জার্মানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ

 

ক্রীড়া ডেস্ক
ছবিঃ সংগৃহীত
শক্তি-সামর্থ্যে ঢের এগিয়ে থাকা জার্মানি ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে থাকে। মাত্র ৬ মিনিটে পেয়ে যায় গোলের দেখা। কিন্তু প্রথমবার বিশ্বকাপে খেলতে নামা কুরাসাও দেখাল চমক। পাল্টা আক্রমণে আদায় করে নেয় গোল। তবে ৩৮ মিনিটে জার্মানিকে আবার এগিয়ে নেন নিকো শ্লটারবেক। আর প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল আদায় করেন কাই হ্যাভার্টজ। এতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে জার্মানি।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হাস্টন স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ ‘ই’-তে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ