বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২১, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে শহরের দড়াটানা ব্রিজের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল বাগেরহাট জেলা শাখার সভাপতি সরদার মো. রেজাউল কবির রতন ও সাধারণ সম্পাদক মো. জাহিদ বালি।

এ সময় উপস্থিত ছিলেন, কর্মজীবী দলের মহিলা সভাপতি ফাতেমা পান্না, সদর থানা নেত্রী তাসলিমা বেগম, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার এবং পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সর্দার জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের কথা স্মরণ করেন এবং তার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ