গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৪, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনীতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দু গ্রুপের অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগে পৃথক পৃথক অভিযানে, সামাজিক যোগাযোগে ভাইরাল হওয়া ভিডিওর তিন যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রণকেলী উত্তর এলাকার নানু মিয়ার ছেলে রাসেল আহমদ (২৫) এবং মৃত তবারক আলীর ছেলে নাইম আহমদ (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরালের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এর পর থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএম নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল সোমবার ১৫ জুন বিকেল সাড়ে ৪টার দিকে রণকেলী উত্তর এলাকায় অভিযান চালিয়ে রাসেল আহমদ ও নাইম আহমদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাইম আহমদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-সহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন আইনে ৬টি মামলা রয়েছে। এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৃথক আরোও একটি অভিযানে শাকিল আহমদ (২৭)কে গোলাপগঞ্জ পৌরসভার কদমগাছতলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ফুলবাড়ি দক্ষিণ পাড়া গ্রামের শাহেদ আহমদের পুত্র। তাহার বিরুদ্ধেও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, ছিনতাই, অস্ত্রবাজি ও চাঁদাবাজিসহ বিভিন্ন আইনে ৪টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ