ব্রাজিলের জয়ে, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ২১, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ২১, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
অভিনন্দন আমার পছন্দের ব্রাজিল: জান্নাতুল সুমাইয়া হিমি খেলাধুলো নিয়ে বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গতকাল রাত থেকেই খেলা দেখা এবং ভক্তদের সঙ্গে তর্কবিতর্ক নিয়ে জমজমাট আড্ডায় মেতেছিলেন তিনি। আজ সকালে ব্রাজিলের এই দুর্দান্ত জয়ের পর নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে এক পোস্টে হিমি লিখেছেন, ‘অভিনন্দন আমার পছন্দের ব্রাজিল, শুভকামনা।’
‘কী বুঝলা?’: আবু হেনা রনি জনপ্রিয় কৌতুক অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবু হেনা রনি যে কট্টর ব্রাজিল সমর্থক, তা তার ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যায়। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর প্রতিপক্ষ সমর্থকদের ট্রল করে রনি লেখেন, ‘কী বুঝলা? তোমাদের ওই তিন গোল দিতে আমাদের অর্ধেক সময় লাগে। যাক, আজ তারা র্যাঙ্কিং লিস্ট খুঁজে বের করছে, যা আলজেরিয়া লুকিয়েছে।’
‘হাইতিপুল একাদশ’ বলে নিলয় আলমগীরের ট্রল আর্জেন্টিনার কড়া সমর্থক হিসেবে পরিচিত ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই জয়কে কিছুটা হালকা করতে একটি ছবি পোস্ট করে মজা করে লিখেছেন, ‘হাইতিপুল একাদশের সঙ্গে বিজয়ে শুভেচ্ছা!’ তার এই পোস্টে দুই দলের ভক্তরাই বেশ বিনোদন নিচ্ছেন।
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত তারকা জিয়াউল হক পলাশ ব্রাজিলের অন্ধ ভক্ত। প্রিয় দলের খেলা নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘সবাই এখন ব্রাজিল নিয়ে যা বলে।’ তার এই পোস্টে রঞ্জিত সরকার নামের এক অনুরাগী কমেন্ট করেছেন, ‘সবখানেই ব্রাজিল কাবিলা ভাই।’
বাপ্পা মজুমদারের সংক্ষিপ্ত শুভেচ্ছা সংগীত জগতের প্রিয় মুখ এবং জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদারও ব্রাজিলের এই জয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি নিজের ফেসবুক ওয়ালে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে সংক্ষিপ্ত এক বার্তায় লিখেছেন, ‘অভিনন্দন ব্রাজিল দল।’
খেলা নিয়ে তারকাদের এই খুনসুটি ও আনন্দ বিনোদন জগতের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবেশকেও বেশ উৎসবমুখর করে তুলেছে।
জনতার আওয়াজ/আ আ