ঝিনাইদহ থেকে ধর্ষন ও অপহরণমামলার আসামী গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহ থেকে ধর্ষন ও অপহরণমামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১১, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১১, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ

 

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে অপহরণ ও ধর্ষন মামলার আসামী বিপ্লব হোসেন (২২) কে আটক করেছে র্যা ব। আটক বিপ্লব রাজবাড়ি জেলার বানিয়াকান্দি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রোববার ঝিনাইদহ র্যা ব-৬ এর এক খবর বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপ্লব বানিয়াকান্দি এলাকায়বসবাসের সুযোগে স্থানীয় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সুত্রে নাবালিকার সঙ্গে দৈহিক মেলামেশা মোবাইলে ভিডিও ধারণ করে একাধিকবার ধর্ষন করে। গত ৫ জুলাই বিপ্লব উক্ত নাবালিকাকে অপহরণ করে মাগুরা শহরে নিয়ে আসে। মাগুরা বাসষ্ট্যান্ডে আসার পর স্থানীয় জনতার সন্দেহ হলে বিপ্লব বিষয়টি আঁচ করতে পেরে ওই কিশোরীকে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের নানি রাজবাড়ি জেলার বানিয়াকান্দি থানায় একটি মামলা করেন। মামলা রেকর্ডের পর ঝিনাইদহ র্যা ব ছায়া তদন্ত শুরু করে এবং বিপ্লবের গতিবিধি পর্য়ালোচনা করে শনিবার তাকে সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে আটক করে। বিপ্লব প্রাথমিক জিজ্ঞাসাবা ঞটনার সঙ্গে জড়িত থাকার কথা র্যা বের কাছে স্বীকার করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ