আমরা প্রতিটি রক্ত কণার উপযুক্ত জবাব দিব : রিজভী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা প্রতিটি রক্ত কণার উপযুক্ত জবাব দিব : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২ ১:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২ ১:০৭ পূর্বাহ্ণ

 

বিএনপির শীর্ষপর্যায়ের নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনি (প্রধানমন্ত্রী) ভেবেছেন আপনার কর্মীরা নির্দ্বিধায় এসব অপকর্ম করে যাবে আর বিএনপি চুপ করে থাকবে, এটা মনে করার কোন কারণ নেই। আমরা প্রতিটি রক্ত কণার উপযুক্ত জবাব দিব। প্রতিটি আঘাতের উপযুক্ত জবাব দিব। আমাদের কোন র‍্যাব নেই, পুলিশ নেই, নিরস্ত্র আমরা দুই হাত উচিয়ে গুলির সামনে বুক পেতে দিতে পারি; তেমনি চরম প্রতিরোধের দিকেও এগিয়ে যেতে পারি।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায়ের লড়াই করে যাচ্ছি। তবে আমরা গান্ধীবাদী মতবাদে বিশ্বাস করি না আমরাও প্রতিবাদ করতে জানি। সময়ের প্রয়োজনে জ্বলে উঠতে জানি, আমরা প্রতিরোধ করতে জানি। আমাদের অনেক রক্ত ঝরিয়েছে। ক্রমাগত চৌদ্দ বছরে অনেক প্রাণ কেড়ে নিয়েছে। অনেককে পঙ্গু করেছে। আপনার আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে ২২ আগস্ট থেকে আমাদের অনেক নেতাকর্মীকে অন্ধ করেছেন। একটি অভিশপ্ত সমাজ গড়তে চেয়েছেন আপনি (শেখ হাসিনা)।

রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বরকত উল্লাহ বুলুর রক্ত কি জাতীয়তাবাদী শক্তি মেনে নেবে? আজকে তাবিথ আউয়ালের রক্ত কি মেনে নিবে? আজকে সেলিমা রহমানের উপর উপর্যুপরি আঘাত এটা কি মেনে নিবে? এটা কোনো দিন মেনে নিবে না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যেমে আমাদের দাবি আদায়ের জন্য লড়াই করছিলাম কিন্তু আমরা গান্ধীবাদে বিশ্বাস করি না, আমরাও প্রতিরোধ করতে জানি।

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বনানীতে। সেই কর্মসূচিও আওয়ামী লীগের সহ্য হয়নি। সেখানেও বর্বর হামলা চালিয়েছে তারা। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য যিনি সরকার চালিয়েছেন (সেলিমা রহমান), তিনিও হামলা থেকে রেহাই পাননি। তাবিথ আউয়াল, শ্যামা ওবায়েদসহ অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। কর্মসূচি শেষ হওয়ার সাথে সাথে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী ইট পাটকেল মারা শুরু করে। তাবিথ আউয়াল এক পর্যায়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সেখানে ঢুকেও তার ওপর হামলা করে। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সেখানে শ্যামা ওবায়েদ আহত হয়েছে, ছাত্রদল-যুবদলের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

তিনি বলেন, ‘শেখ হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এ ঘটনাগুলো ঘটাচ্ছে। গত ১৪ বছরে পেলে-পুশে একটা নেকড়ে বাহিনী তৈরি করেছে। তাদেরকে লেলিয়ে দিয়েছে বিএনপির বিরুদ্ধে, গণতন্ত্রকামী মানুষদের বিরুদ্ধে।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, এত রক্ত পান করেও শেখ হাসিনার তৃষ্ণা মিটছে না। প্রতিদিন যেন তার আরও রক্ত চাই। বিরোধী দলের আরও রক্ত চান, আরও রক্ত পান করতে পারলে যেন তিনি তৃপ্তি পায়। এই ধরনের একটা মনোবৃত্তি নিয়ে তিনি কাজ করছেন।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গতকাল দেশের বাহিরে গেছেন এই যে তিনি দেশ ছেড়ে চলে গেছেন যাওয়ার আগে কাকে কি দিকনির্দেশনা দিয়ে গেছেন, কাকে কিভাবে মারতে হবে, বিএনপি’র কোন কর্মসূচিতে কিভাবে হামলা হবে বলা মুশকিল; এ ধরনের দিকনির্দেশনা হয়তো দিয়ে গেছেন অনেকে বলছে। আমরা সেটার প্রমাণের বহিঃপ্রকাশ অক্ষরে অক্ষরে দেখতে পেলাম। এই ধরনের বর্বোচিত হামলা যারা করে, গণতান্ত্রকামী নিরস্ত্র মানুষের উপর যারা হামলা করে তারা জনগণের শত্রু।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা গত বছরে তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভেতর থেকে মানুষের আত্মাকে মেরে ফেলে সেখানে শয়তানের আত্মা, হিংস্রতার আত্মাকে ঢুকিয়ে দিয়েছে। তাই এদের কোন বিবেক, নেই মানবতা। শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে রক্ষা করার জন্য একদিকে যেমন পুলিশ সাঁজিয়েছে এবং ছাত্রলীগ-যুবলীগের অকর্ম ঢাকার জন্য তাদের পাহারাদার হিসেবেও বানিয়েছে। সেজন্য তারা দেশের শহর বন্দর-গ্রামগঞ্জে, উপজেলা-ইউনিয়ন বিএনপির রক্তে রঞ্জিত করছে তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য।

রিজভী বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু কুমিল্লা থেকে আসার সময় তার উপর আওয়ামী লীগের পেটোয়া বাহিনী হামলা করেছে। তার গোটা শরীর থেঁতলে দিয়েছে। তার মাথা পুরোটাই ব্যান্ডেজ করা। সেই ব্যান্ডেজের উপর দিয়েও রক্ত চুয়ে চুয়ে পড়ছে।’

নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনের পরে রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ