নয়াপল্টনে বিএনপির সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২১, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২ ৩:২১ অপরাহ্ণ

 

রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি আয়োজিত কর্মসূচিতে সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের আয়োজিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

রেবাবার দুপুর ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়। দুপুর ১টার পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে কার্যালয়ের সামনে ভিড় করতে থাকেন।

এরপর সমাবেশ শুরু হলে নেতাকর্মীদের অবস্থানে নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তায় অবস্থান নেয়া বিএনপি’র নেতাকর্মীদের বিভিন্ন ধরনের সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ