গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না: জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ

 

দেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, যে দেশের গণমাধ্যম যতটা স্বাধীন, গণমাধ্যমের স্বাধীনতা দেখে সহজেই বোঝা যায় সে দেশের গণতন্ত্রের হাল-হকিকত।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সাংবাদিক ঐক্যের (এনইউজে) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

জাতীয় সাংবাদিক ঐক্যের আহ্বায়ক খন্দকার দেলোয়ার জালালীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যান বলেন, টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়া আতঙ্কের মাঝে দায়িত্ব পালন করে। প্রাণ খুলে কথা বলতে পারে না কেউ। খবর প্রকাশে নিজেরাই নিজেদের ওপর নিয়ন্ত্রণ আরোপ বা সেলফ সেন্সরশিপ করতে বাধ্য হচ্ছে।

তিনি আরও বলেন, গণমাধ্যম দুর্বল হলেই সমাজে জবাবদিহির ঘাটতি হয়, ফলে দুর্নীতি বেড়ে যায়। দেশের গণমাধ্যমকে দুর্বল করে পরোক্ষভাবে দেশকে অনিয়ম ও দুর্নীতির স্বর্গরাজ্য বানাতে সহায়তা করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ