নতুন করে রোহিঙ্গাদের আর ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নতুন করে রোহিঙ্গাদের আর ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২ ২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২ ২:০৬ পূর্বাহ্ণ

 

বাংলাদেশে আর কোনো রোহিঙ্গাকে কোনভাবেই ঢুকতে দেওয়া হবে না। কারণ এর আগে যারা এসেছে, তারাই নানান ধরনের সমস্যা তৈরি করছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, ঐ দেশের (মিয়ানমার) মিলিটারি (সেনাবাহিনী) ও স্থানীয় আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। সেই সংঘাতের সময় ছোড়া কিছু গুলি আমাদের দেশে এসে পড়ছে। এতে আমাদের দেশে একজন মারাও গেছেন। এ জন্য আমরা মিয়ানমারকে কড়া প্রতিবাদও জানিয়েছি।

তিনি জানান, এই হতাহতের ঘটনার পর আমরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছি। এতকিছুর পরও কাজ না হলে বিষয়টি নিয়ে আমরা জাতিসংঘে যাব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ