ছাদখোলা বাসে আহত ঋতুপর্ণা, কপালে ৩ সেলাই - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাদখোলা বাসে আহত ঋতুপর্ণা, কপালে ৩ সেলাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ

 

ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়নশিপের বিজয়োৎসব করতে গিয়ে আহত হয়েছেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে বেশ উদযাপন করেই যাচ্ছিল বাংলাদেশ দল। খানিকটা গুমোট আবহাওয়া হলেও সবাই বেশ আনন্দ করছিলেন। বাস যখন ফ্লাইওভারে ওঠে তখন হঠাৎ আহত হন ঋতুপর্ণা চাকমা। গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাকে তিনটি সেলাই দেয়া হয়েছে।

বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোনা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে তিনি বেশ আঘাতপ্রাপ্ত হন। কপাল থেকে তার রক্ত ঝরতে থাকে। এরপর গাড়ি থামিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার কপালে তিনটি সেলাই লেগেছে।’

তবে খুব গুরুতর কিছু হয়নি ঋতুর। কিছুক্ষণের মধ্যেই তিনি অ্যাম্বুলেন্স যোগে আবার বাফুফে ভবনের পথে রওনা হচ্ছেন, ‘হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষ। আমরা কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স দিয়ে ফেডারেশনের উদ্দেশ্যে রওনা হবে’–বলেন সাইদ।

এর আগে বুধবার দুপুর পৌনে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এরপরই ছাদ খেলা বাসে উৎসব করতে করতে মতিঝিলে বাফুফে ভবনের পথ ধরেন সাবিনা খাতুনরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ