রূপগঞ্জে পেপার মিলে অগ্নিকান্ড ৮ কোটি টাকার ক্ষতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জে পেপার মিলে অগ্নিকান্ড ৮ কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২ ৪:২২ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে আট কোটি টাকা মূল্যের ওয়েস্টেজ (এনটিএলকেসি) পেপার পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকার ইউনুছ পেপার মিলে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ৪ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউনুছ পেপার মিলের পরিচালক কামরুল ইসলাম জানান, মিলে মজুদকৃত ২০ লাখ কেজি আট কোটি টাকা মূল্যের ওয়েস্টেজ (এনটিএলকেসি) পেপার পুড়ে ভস্মীভূত হয়। তবে স্থাপনা কোনো রকম ক্ষয় ক্ষতি হয়নি।
কাঞ্চন ফায়ার সার্ভিসের লিডার এটিএম আবুল বাশার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুন লাগার সাথে দ্রুত ছড়িয়ে পড়ে। চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কোনো হতাহত হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ