পঞ্চগড়ে নৌকাডুবি: মৃত বেড়ে ৬১, নিখোঁজ ১৯ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে নৌকাডুবি: মৃত বেড়ে ৬১, নিখোঁজ ১৯

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া স্বজনদের দাবি অনুযায়ী করা তালিকায় এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ আছেন। দুর্ঘটনার তৃতীয় দিনে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়ন পরিষদে (ইউপি) খোলা তথ্য কেন্দ্র থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়।

এর আগে গতকাল সোমবার রাত ১০টা পর্যন্ত ৫০ জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছিল পঞ্চগড় জেলা প্রশাসন। এর পর গভীর রাত থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়। লাশগুলো মারেয়া আউলিয়ার ঘাট, দেবীগঞ্জ করতোয়া সেতু ও দিনাজপুরের খানসামা সেতু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

গত রবিবার বেলা দেড়টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ