তত্ত্বাবধায়ক সরকার ফেরার সুযোগ নেই: আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার ফেরার সুযোগ নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ

 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরার আর সুযোগ নেই। কারণ আদালত বলে দিয়েছেন এটা অবৈধ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত অবৈধ ঘোষণা করেছেন। সুতরাং এই ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই।

খালেদা জিয়ার সাজা বাড়িয়ে যারা রায় দিয়েছেন ভবিষ্যতে তাদের বিচার হবে। খালেদা জিয়ার আইনজীবীদের দেওয়া এমন বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটা আদালত অবমাননা করা হয়েছে, আদালত দেখবেন।

বাংলাদেশের মানবাধিকার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ওনার আরও জেনেশুনে কথা বলা উচিত। কারণ মানবাধিকার উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার সরকার অনেক অগ্রগতি করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ