সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে না : নানক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাপকে বিশ্বাস করা যায়, বিএনপিকে না : নানক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ১১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ১১:০১ অপরাহ্ণ

 

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু বিএনপিকে বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘হাজারীবাগে দেশ টিভির সাংবাদিক দেলোয়ারকে মেরেছে। আমাদের হাজারীবাগের কর্মী এমনকি মহিলা কাউকে ছাড় দেওয়া হয়নি। ওদেরকে (বিএনপিকে) প্রতিহত করার এখনই সময়। আর কোনো সুযোগ দেওয়ার হবে না।’

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সিকদার মেডিকেল কলেজে আহত কর্মীদের দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন নানক।

আগামী ১০ ডিসেম্বর দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি দিয়েছে বিএনপি- এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, ‘তারা কর্মসূচি দিয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি তারা করে না। তারা সশস্ত্র অবস্থায় কর্মসূচি করতে চায়। জনগণের স্বার্থে, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তাদেরকে প্রতিহত করব।’

একই সময় আহতদের দেখতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, ‘বিএনপি সন্ত্রাসী দল। এমনকি নারীরাও তাদের হাত থেকে রক্ষা পায় না। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হসপিটালের করিডোরে আমরা দেখে আসলাম- আমাদের সহযোদ্ধা, শান্তিপ্রিয় মানুষ শাহ আলম, আব্দুল্লাহ এবং আইরিনকে- কীভাবে এই সন্ত্রাসী বিএনপির গুণ্ডারা হামলা করেছে। ১৭টি সেলাই লেগেছে। একজনের মাথাকে ক্ষতবিক্ষত করেছে। তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে বেঁচে থাকবে কি-না আমরা জানি না, এই অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাদের নেতাকর্মীদের যারা ক্ষতবিক্ষত আহত হয়েছে এবং দেশ টিভির সাংবাদিককে নির্মমভাবে আহত করেছে। এটা হত্যাকারীর দল, এরা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসীদের আমরা অবশ্যই মোকাবিলা করব বাংলাদেশের শান্তির লক্ষ্যে, উন্নয়নের লক্ষ্যে।’

বাহাউদ্দিন নাসিম আরও বলেন, ‘আমরা কোনো আঘাত হানতে চাই না। তবে আমরা কাউকে ছাড় দিতেও পারব না। কারণ, এরা সুযোগ পেলে জাতিকে সাপের মতো দংশন করে। এদের বিষদাঁত ভেঙে দেওয়ার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ