জামালপুরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে র‌্যালি ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এখানে জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল রহিম রাশেদীর সঞ্চালনায় আয়োজিত আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা ওলামা দলের সিনিয়র যুগ্মআহবায়ক মাওলানা আব্দুল মোত্তালিব সেলিম, সদর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নাসির উদ্দিন আহমেদ, শহর ওলামা দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

এ সময় বক্তারা বলেন, হামলা করে বিএনপির আন্দোলনকে দমিয়ে রাখতে চায় বর্তমান সরকার। আগামী দিনে যত হামলা ও মামলা হোক না কেন বিএনপি জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকবে বলে হুশিয়ারি দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ