আমরা ইভিএমে ভোটের বিপক্ষে: চুন্নু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা ইভিএমে ভোটের বিপক্ষে: চুন্নু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ

 

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা নির্বাচনমুখী দল। তবে, আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণের বিপক্ষে।

শনিবার (১ অক্টোবর) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জাপা মহাসচিব বলেন, নির্বাচন কমিশন (ইসি) আগামী সাধারণ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএমে ভোটগ্রহণ করতে চাচ্ছে, যা এরই মধ্যে জনমনে সন্দেহের সৃষ্টি করেছে।

তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে আমাদের প্রার্থী বিজয়ী হবে। তার পক্ষে জনমত তৈরি হয়েছে। এ নির্বাচনে ইভিএমের ব্যবহার আমাদের শঙ্কিত করছে। ইভিএমের কারসাজিতে ফলাফল পরিবর্তন হতে পারে। তাই জাতীয় পার্টির সব নেতাকর্মীদের নির্বাচনের মাঠে সর্তক থাকার নির্দেশ দেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ