ডিসি-এসপিদের সাথে বৈঠকে বসবে নির্বাচন কমিশন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিসি-এসপিদের সাথে বৈঠকে বসবে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ

 

দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সাথে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৮ অক্টোবর সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।

রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে ৮ অক্টোবরের সভায় দেশের সব ডিসি-এসপিসহ সংশ্লিষ্টদের ‍উপস্থিত থাকতে বলা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

জানা গেছে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই সভা ডাকা হয়েছে। তবে চলমান অন্যান্য নির্বাচন নিয়েও সভায় আলোচনা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ