ডামুড্যায় দু’দিন পর মিলল ব্যাংক কর্মচারীর বস্তাবন্দী লাশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ৩, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ৩, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজ হওয়ার দুইদিন পর ডোবা থেকে আজিজুর রহমান মাছুম (৪০)নামে এক ব্যাংক কর্মচারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে ডামুড্যা থানা পুলিশ । ডামুড্যা থানা পুলিশ সূত্র জানায়, ডামুড্যা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিশাকুড়ি এলাকার আব্দুল আলী মাস্টারের ছেলে ও অগ্রণী ব্যাংক ডামুড্যা শাখার মাঠ সহকারী আজিজুর রহমান মাসুমের মরদেহ সকাল ১১টায় তার বাড়ির পূর্ব দিকের একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাত থেকে তার মোবাইল ফোনটি বন্ধ ছিল। শুক্রবার সকাল থেকে তার কোনো খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করা হয় এবং ফেসবুকে একাধিক পোস্ট করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। কেউ গ্রেফতার হয়নি।
নিহত মাছুমের স্ত্রী ফারজানা আকতার বলেন, আমি আমার এই দুই সন্তান নিয়ে এখন কোথায় গিয়ে দাঁড়াবো। তাছাড়া আমার গর্ভে ও একজন সন্তান রয়েছে। কারা আমার এ সর্বনাশ করেছে আমি তাদের বিচার চাই।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, সোমবার মকাল পর্যন্ত কোন মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন।
জনতার আওয়াজ/আ আ