সরকার জোরপূর্বক ক্ষমতায় অধিষ্ঠিত আছে : নোমান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার জোরপূর্বক ক্ষমতায় অধিষ্ঠিত আছে : নোমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ

 

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘সরকার জোরপূর্বক ক্ষমতায় অধিষ্ঠিত আছে। সেই সাথে অপকর্ম করছে। তারা লুটেরা, দেশের জনগণের গণতন্ত্রহীনতা ও যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম তার সাথে বিশ্বাসঘাতকতা করছে।’

তি‌নি ব‌লেন, এই বিশ্বাসঘাতক সরকারের হাতে জনগণকে আর থাকতে দেওয়া যায় না। জনগণ সরকারের পরিবর্তন, তাদের আশা আকাঙ্খার পরিবর্তন চায়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে জিয়া প্রজন্মদল আয়োজিত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, স্বাধীনতা যুদ্ধের পরিণতি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একটি গণতান্ত্রিক স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্রের স্বাধীন পতাকার জন্য আমরা লড়াই করেছিলাম। সেই পতাকা শুধু বহন করে নিয়ে যাওয়ার জন্যই স্বাধীনতা নয় দেশের মানুষের দরকার অর্থনৈতিক মুক্তি।

তিনি আরও বলেন, সরকার অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংস করেছে। চুরি করেছে, ডাকাতি করেছে। তারা আমাদের কোন সহযোগিতা মানে নাই। বিরোধী দল হিসেবে গণ লুটেরা অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য এই সরকার কিচ্ছু মানেনি।

দেশের গণতন্ত্র রক্ষার জন্য বিরোধীদলের তিনটি কাজ থাকে উল্লেখ করে তিনি বলেন, প্রথমত সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া, দ্বিতীয়ত এগুলো পত্র-পত্রিকায় আলোচনা সমালোচনার মাধ্যমে তুলে ধরা আর সেভাবেও না হলে সর্বশেষ সেই ক্ষমতার বিরুদ্ধে লড়াই ও তাদের ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন। আমরা সর্বশেষ ধাপে এসে পৌঁছেছি এখন আমাদের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

নোমান বলেন, ৯৯ ডিগ্রি ফারেনহাইট পানি উত্তপ্ত হয়েছে, আরেকটু হলেই বাষ্প হয়ে যাবে। তারেক রহমানের নীতিতে যদি আমরা সামনে এগিয়ে যাই তাহলে আমাদের লক্ষ্য অর্জন হবে। আমাদের চারজন সহকর্মীকে হারিয়েছি। রক্তাক্ত জাতীয় এই সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন দলের সাথে আলোচনা করছি।

তিনি আরও বলেন, এই সরকারের আমলে আমাদের অর্থনীতি, আইন, শাসনতন্ত্র মোতাবেক দেশ চলছে না। শাসনতন্ত্র ভেঙ্গে তারা শাসন করছে। জনগণের আমানত সংবিধান, তাদেরকে লুকিয়েই সংবিধানকে পরিবর্তন করলো। গত কয়েক বছর ধরে বিরোধী দল হিসেবে আমরা আন্দোলন করছি কিন্তু এই সময়ে জনগণের সম্পৃক্ততায় এই আন্দোলন এখন সরকার পতনের আন্দোলন।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, গণতন্ত্রের বাণী এখন উল্টো। যারা গণতন্ত্র চায় তাদের জীবনের কোন দাম নেই। আজকে দেশে বেঁচে থাকার কোন অধিকার নাই। বিনা ভোটের সরকার রাজত্ব করছে। গত দুটি নির্বাচনে মানুষ অংশগ্রহণ করতে পারেনি। আমাদের নেতাকর্মী ও সমর্থকদের বন্দি করা হয়েছিল। পুলিশ আর সিভিল প্রশাসনের জোরে তারা ক্ষমতায় টিকে আছে। আগামী দিনের নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ টিকতে পারবে না।

জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, এমন কোন অপকর্ম নাই যেখানে পুলিশ, ছাত্রলীগ আর যুবলীগ জড়িত নয়। তাদের হাতে দেশের জণগণ সুরক্ষিত নয়। দেশের দুর্গতি শেষ হয়ে যাবে শেখ হাসিনার আমল শেষ হয়ে গেলে। সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যা কথা বলে, আল্লাহ আর সহ্য করবে না। বাঁচতে হলে তাদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে।

আব্দুস সালাম আরও বলেন, অর্থনীতির বারোটা বাজায় দিছে। হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কথা বলে টাকা লুটপাট করছে এই সরকার। দুর্ভিক্ষের গন্ধ পাচ্ছি কিন্তু ইসিকে ইভিএম কেনার জন্য কোটি কোটি টাকা দিচ্ছে। দেশের মানুষ এদিকে না খেয়ে আছে।

জিয়া প্রজন্মদলের সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ