তারেক রহমান ক্ষমতার লোভে কর্মীদের বিভ্রান্ত করে ব্যবহার করছেন: যুবলীগ চেয়ারম্যান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমান ক্ষমতার লোভে কর্মীদের বিভ্রান্ত করে ব্যবহার করছেন: যুবলীগ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১০, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১০, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ

 

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, তারেক রহমান ক্ষমতার লোভে কর্মীদের বিভ্রান্ত করে ব্যবহার করছেন। কর্মীদের সরলতাকে কাজে লাগিয়ে তারেক জিয়া রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। তাদের মিথ্যা আশ্বাস দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। যারা মারা যাচ্ছে তাদের দায়িত্ব কে নেবে বলে প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরো বলেন, আন্দোলনের নামে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করছেন। তিনি নিজে নিরাপদে বিদেশে থেকে নেতাকর্মীদের রাস্তায় নামাচ্ছেন। প্রকৃত নেতা হলে দেশে এসে সম্মুখযোদ্ধা হিসেবে অবতীর্ণ হতেন।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ এর শুভ উদ্বোধন‌ করা হয়।

মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন এর সঞ্চালনায়।

এছাড়াও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

শেখ ফজলে শামস্ পরশ সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আমি যুবলীগের দায়িত্ব নিয়েছি রাজনৈতিক সংস্কৃতির মুল ধারায় যুবলীগকে ফিরিয়ে আনতে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতা রক্ষা করতে দলীয় গ্রুপিং, মতপার্থক্য এবং ভেদাভেদ ভুলে গিয়ে এক হতে হবে সবাইকে। যাতে ঐক্যবদ্ধ মানবিক যুবলীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ