ব্যবসায়ীদের সংগঠন ‘শপ ওনার্স এন্ড বিজনেসম্যান স্যোসাইটি’র আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ

ব্যবসায়ী ও দোকান মালিকদের স্বার্থ রক্ষা ও সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ শপ ওনার্স এন্ড বিজনেসম্যান স্যোসাইটি নামের নতুন সংগঠন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নামফলক উন্মোচন ও পরিচিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই সংগঠনের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ শপ ওনার্স এন্ড বিজনেসম্যান সোসাইটি সভাপতি তৌফিক এহেসান বলেন, বাংলাদেশে বহু ব্যবসা কেন্দ্রিক সংগঠন রয়েছে। অধিকাংশ ব্যবসায়ী সংগঠনই নির্দিষ্ট শ্রেণি ভিত্তিক, যা শুধু নিজ নিজ স্বার্থ সংরক্ষণে কাজ করে আসছে। এতে করে দেশের সব অঞ্চলের ব্যবসায়ীদের রক্ষার্থে সমানভাবে কার্যকর নয়। আমি মনে করি, বাংলাদেশ শপ ওনার্স এ বিজনেসম্যান স্যোসাইটি এই ঘাটতি পূরণ করবে।
দেশের অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে ব্যবসায়িক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ শপ নাগ এন্ড বিজনেসম্যান স্যোসাইটি যাত্রা করছে। এ সংগঠন দেশের সর্বস্তরের ও সবস্থানের ব্যবসায়ীদের দাবির কথা বলবে, প্রয়োজনের কথা বলবে। দেশের অন্য সকল ব্যবসায়ী সংগঠনের উদ্দেশ্য স্বার্থ বজায় রেখে ব্যবসায়ীদের স্বার্থে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করবে।
তিনি আরও বলেন, এ সংগঠন রাষ্ট্রীয় নীতি এবং সামগ্রিক জনস্বার্থ বিবেচনা করে কাজ করবে এবং এটি রাষ্ট্রীয় শাসনকে উপেক্ষা করে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোন কর্মকান্ডের ব্যবস্থা, সমর্থন বা অংশগ্রহণে করবে না।
এ সংগঠন যেকোন মানবিক বিপর্যয়ে সহায়তা প্রদানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এবং এককভাবে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, র্যালী, সেমিনার ইত্যাদি আয়োজনের মাধ্যমে সেবা প্রদান করবে। মানব উন্নয়নে অংশীদারিত্বের বিধান প্রবর্তন, শ্রমিক ইউনিয়ন শিল্প বাণিজ্যের সম্প্রসারণ, দেশের স্বার্থ সংরক্ষণে ট্যারিফ সেবা প্রদান করবে এ সংগঠন। সচেতন, সংবেদনশীল ও ব্যবসায়ীদের নিয়ে এ সংগঠন গড়ে তোলা হয়েছে। গঠনতন্ত্রের আলোকে সংগঠন পরিচালনার কৌশল নির্ধারণ করা হবে। দেশের বড় থেকে প্রান্তিক ব্যবসায়ীদের দাবি সমান গুরুত্ব সহকারে তুলে ধরা হবে।
তৌফিক এহেসান বলেন, বাংলাদেশ শপ ওনার্স এন্ড বিজনেসম্যান স্যোসাইটির সদস্য দেশের সর্বস্তরের দোকান মালিক ও ব্যবসায়ী শ্রেণির আওতাভুক্ত থাকবে। দোকান মালিক ও ব্যবসায়ীদের মানব কল্যাণমুখী সহায়তা, অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আওতাধীন থাকবে। এটি একটি বেসরকারি, অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। জাতীয় পরিচয়পত্র বৈধ ট্রেডলাইসেন্স ও টিন নম্বর রয়েছে এমন দোকান মালিক ও ব্যবসায়ীরা ‘বাংলাদেশ শপ ওনার্স এন্ড বিজনেসম্যান স্যোসাইটি’তে আবেদনের মাধ্যমে সদস্য হতে পারবেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জোয়ারদার মোস্তাক আহমেদ, ব্যবসায়ী সমিতির নেতা ইঞ্জিনিয়ার সুব্রত চৌধুরী, নজরুল ইসলাম বাবু, ঈমান হোসেন কানন, মিজানুর রহমান, আনিসুল মান্নান শাহেদ, সারোয়ার হোসেন বায়েজিদসহ সারাদেশ থেকে আগত ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ