আর প্রতিরোধ নয় এবার প্রতিশোধ নিতে হবে : রিজভী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আর প্রতিরোধ নয় এবার প্রতিশোধ নিতে হবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৪, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৪, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ

 

ফেনী ও নোয়াখালী থেকে চট্টগ্রামের মহাসমাবেশে যাওয়ার পথে পথে বিএনপি নেতাকর্মীদের গাড়িতে আঘাত করাসহ বাধা দেওয়ার অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, হামলা করে রক্ত ঝরিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

এ বাধা-বিপত্তি ও হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকার প্রতি ফোঁটা রক্তের দায় সরকারকে নিতে হবে। প্রতিটি আঘাতের উত্তর সময় হলেই দেওয়া হবে।

ফেনীতে হামলার শিকার আহত নেতাকর্মীদের দেখতে এসে বৃহস্পতিবার বিকালে এসব কথা বলেন রিজভী।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের রামপুরের বাসায় অবস্থান করে তিনি নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় রিজভী আরও বলেন, আর প্রতিরোধ নয় এবার প্রতিশোধ নিতে হবে। এই প্রতিশোধের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতেও বললেন বিএনপির এই নেতা।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল এবং ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দীন আলাল, গাজী মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আলা উদ্দিন গঠন, সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুসহ ফেনী জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় রিজভী আহমেদ চট্টগ্রামে সমাবেশে যাওয়ার প্রাক্কালে আহত ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাঈদ কায়সার, নুরুল্লা খান বাচ্ছু, ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস একরাম উদ্দিন শিপু, ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল মতিন, ছাগলনাইয়া উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ৯ নম্বর ওয়ার্ড পৌর যুবদল নেতা রবিউল হক, দাগনভূঁইয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাজিব, সদস্য সচিব তোহিদুল ইসলাম মানিক, সোনাগাজী স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আবুল মনসুর সবুজ, সোনাগাজী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বোরহান, ফুলগাজী উপজেলা আহবায়ক কামাল, ফেনী পৌর ছাত্রদল নেতা মেহেদি, ছাত্রদল নেতা শুভ, এলমান, দাগনভূঁইয়া ছাত্রদল নেতা মাসুদ, জাফর, মামুন শ্রাবণ ও যুবদল নেতা ছোট দোলনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় নেতাকর্মীদের ওপর সরকার দলীয়দের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন রুহুল কবির রিজভী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ