ছাত্রদলের সাবেক নেতা আশিকের মুক্তি দাবি রিজভীর - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের সাবেক নেতা আশিকের মুক্তি দাবি রিজভীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৬, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৬, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ

 

ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মফিজুর রহমানের আশিকের রিমান্ড বাতিল করে তার মুক্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার (১৬ অক্টোবর) বিকেলে রিজভী গণমাধ্যমকে অভিযোগ করে বলেন, গত দুইদিন আগে ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মফিজুর রহমানের আশিককে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিলেও তা স্বীকার করেনি। এটি সম্পূর্ণ বেআইনি কাজ। আজ তারা তাকে আদালতের হাজির করে দুই দিনের রিমান্ডে নিয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদল নেতা আশিককে তুলে নেওয়ার পর থেকেই তার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। আবার নির্যাতন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী রিমান্ডে নিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

রিজভী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। মানুষের বাক স্বাধীনতার উপর চূড়ান্ত আঘাত করছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আবারও সারাদেশে মিথ্যা মামলার হিড়িক চলছে। কিন্তু নির্যাতন করে তাদের শেষ রক্ষা হবে না। অচিরেই সরকারের বিদায় হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ