জন্মদিনে লাভলী দেবের 'তোমায় যেন পাই' - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জন্মদিনে লাভলী দেবের ‘তোমায় যেন পাই’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৭, ২০২২ ১০:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৭, ২০২২ ১০:১১ অপরাহ্ণ

 

দেশ – বিদেশের মঞ্চ মাতানো জনপ্রিয় কণ্ঠশিল্পী লাভলী দেব এবার কণ্ঠে তুলেছেন ‘তোমায় যেন পাই’ শিরোনামের একটি অসাধারণ গান। গানটির গীতিকার ও সুরকার জাহাঙ্গীর রানা। এটির সংগীতায়োজন করেছেন তরুন প্রজন্মের মিউজিক কম্পোজার মুনসী জুয়েল। লন্ডন প্রবাসী গীতিকার জাহাঙ্গীর রানা অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার। তার লেখা গান গেয়েছেন দেশের বরেণ্য শিল্পী সুবীর নন্দী, শাম্মী আখতারসহ অনেকেই। তরুণ প্রজন্মের নিশিতা বড়ুয়ার গাওয়া ‘হিয়া’ গান টি এগুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় গান।

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে জাহাঙ্গীর রানার জন্ম। সুন্দরী – সুরেলা গায়িকা লাভলী দেব এর আগেও এই গীতিকারের লেখা গান করেছেন। তবে তিনি জানান, আগের গানগুলোর চাইতে নতুন এই গানটা তার মনে একটা বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে। গানটি প্রসঙ্গে শিল্পী লাভলী দেব বলেন, কোভিড এর পর জাহাঙ্গীর রানা যখন দেশে আসেন, তখন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলাম, সাথে আরও কয়েকজন শিল্পী ও কবি ছিলেন। ওই সময় এই গানের প্রথম লাইনটা উনার মাথায় আসে। তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। পরের লাইনটাও এইভাবেই চোখের সামনেই তৈরি হলো। এইভাবে পুরো গানটা তৈরি হলো। আর তখনই আমি সিদ্ধান্ত নিলাম গানটা আমার কণ্ঠে রেকর্ড করবো।

লাভলী দেব আরও বলেন, সেই হলো শুরু। একটা সময়ে অডিও শেষ হলো, কিন্তু ভিডিওটা করার সুযোগ পাই না। শেষ পর্যন্ত ভিডিও শুটিং হলো খুব স্বল্প পরিসরে। কারণ আমি সময় দিতে পারছিলাম না অন্যান্য ব্যস্ততার জন্যে। সব কিছু যখন রেডি হয়ে গেলো, তখন গীতিকার চাচ্ছেন গান টা আমার জন্মদিনে রিলিজ করবেন। তাই গানটা ১৮ অক্টোবর আমার জন্মদিনের উপহার হিসেবে গীতিকার জাহাঙ্গীর রানার ইউটিউব চ্যানেল ‘পরানের গান’ ও আমার ‘লাভলী দেব অফিসিয়াল চ্যানেল’ থেকে রিলিজ হবে।

একজীবনে তোমায় ছাড়া আর কিছু না চাই। তোমায় যেন পাই রে বন্ধু তোমায় যেন পাই — গানটি নিয়ে লাভলী দেব অনেক আশাবাদী। তার বিশ্বাস – নিজের জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিতব্য এই গানটি সব শ্রেণীর শ্রোতা – দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।

লাভলী দেব জানান, আগামী সপ্তাহে তার গাওয়া আরেকটি গান ‘আর ডাইকো না মোরে’ মুক্তি পাবে অহনা মিউজিক স্টেশন ও লাভলী দেব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সিলেটের ধামাইল আঙ্গিকের প্রচলিত সুরের এই গানটি লিখেছেন বিপুল চন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ