দুর্ভিক্ষের আগেই সরকারকে পদত্যাগ করতে হবে : ডা. শাহাদাত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্ভিক্ষের আগেই সরকারকে পদত্যাগ করতে হবে : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ

 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘দুর্ভিক্ষের কথা বলে জনগণকে আবার ধোঁকা দিতে চায় সরকার। দুর্ভিক্ষের আগেই সরকারকে পদত্যাগ করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, ‘যারা দেশের সম্পদ লুটপাট করেছে, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেসব লুটপাটকারীদের জনগণ ক্ষমা করবে না।’

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বাকলিয়ায় পুলিশি হয়রানি ও গ্রেফতার নেতাকর্মীদের বাসায় গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, এ সরকার ১০ টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে বলে ক্ষমতায় এসেছে। অথচ তা না করে দীর্ঘ ১৩ বছর ধরে জনগণের টাকা লুটপাট করেছে। এখন বলছে আগামী বছর দুর্ভিক্ষ হবে। জনগণ এ দুর্ভিক্ষ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি রাজপথে আছে। জনগণকে সঙ্গে নিয়ে দেশের গণতন্ত্র, ভোটাধিকার আদায়ে বিএনপি আর পিছপা হবে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিসহ সবকিছুর দাম দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে গেছে। মানুষ আজে দিশেহারা।

শাহাদাত হোসেন আরও বলেন, দমন-পীড়ন, মামলা-হামলা, গ্রেফতার করে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। একদলীয় সরকারের অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন চৌধুরীর লিটন, গাজী সিরাজ উল্লাহ, নগর বিএনপির সাবেক নেতা ইয়াসিন চৌধুরীর আসু, বাকলিয়ার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আই চৌধুরী মামুন, নগর বিএনপির সাবেক সহ-সম্পাদক ইউনুস চৌধুরী হাকিম, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খান, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম প্রমুখ।

পরে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন চাঁদগাও থানা যুবদলের আহ্বায়ক গ্রেফতার গুলজার হোসেনের বাসায় যান। সেখানে তিনি তার পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি জানান, আইনি লড়াইয়ের মাধ্যমে শিগগির নেতাকর্মীদের মুক্ত করার কাজ অব্যাহত আছে। অবিলম্বে গ্রেফতার নেতাকর্মীরা মুক্তি পাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ