খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ স্থগিত করেছে নিরালা-২’ আবাসিক প্রকল্প - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ স্থগিত করেছে নিরালা-২’ আবাসিক প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
বাসস্থানের সংকট নিরসনে প্রস্তাবিত খুলনা উন্নয়ন কতৃপক্ষ (কেডিএ)’র নিরালা-২ আবাসিক প্রকল্প স্থগিত করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য স্ট্যাডি রিপোর্ট সম্পন্ন হয়েছে। ডুবি ও খোলাবাড়িয়া মৌজার বসবাসরতদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে কেডিএ নতুন আবাসিক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত স্থগিত করে। আজ মঙ্গলবার সকালে কেডিএ মিলনায়তনে গণশুনানিতে কেডিএ চেয়ারম্যান এ ঘোষণা দেন।
কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। এলাকাবাসীর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন খোলাবাড়িয়া ও ডুবি মৌজার ভূমি রক্ষা কমিটির আহবায়ক শেখ মোঃ নাজমুল কবির সাদি, সদস্য সচিব সেলিনা ইয়াসমিন, মনিরুল আলম লিটন, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, এ্যাডঃ নুরুল ইসলাম, অধ্যাপক জুবায়ের হোসেন, শেখ মনিরুজ্জামান, মোঃ নাজিম উদ্দিন, আলাউদ্দিন হোসেন প্রমুখ।
কেডিএর পক্ষ থেকে সদস্য আবুল কালাম আজাদ, জামাল উদ্দিন বাচ্চু, অধ্যাপিকা রুনা রেজা, শবনম সাবা ও কেডিএর সচিব উপস্থিত ছিলেন।
ভূমি রক্ষা কমিটির বক্তারা বলেন, তাদের ভিটেবাড়ি অধিগ্রহণ করা হলে মাথা গোজার ঠাই থাকবে না। বসতিরা স্বল্প আয়ের মাধ্যমে জীবনযাত্রা নির্বাহ করেন। তাদের বক্তব্যের পরিপেক্ষিতে এ প্রকল্প কেডিএ স্থগিত করে।
উল্লেখ্য, শহরতলির ডুবি, খোলাবাড়িয়া, মাথাভাঙ্গা, লবনচরা ও হরিনটানা মোজার ১৫০ একর জমি নিয়ে কেডিএ নিরালা-২ নামে আবাসিক প্রকল্প গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ