দেশ ক্রমশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে : বিএনপি নেতা পংকী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২৪, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২৪, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী ফ্যাসিবাদী শাসনের যাতাকলে পড়ে দেশ ক্রমশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। দুর্নীতি আর লুটপাটের কারণে দেশ এখন তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটের কারণে দেশের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে। এই ভোটচোর ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা পেতে মানুষ আজ অধির আগ্রহে অপেক্ষা করছে। বিএনপির নেতৃত্বে শীঘ্রই এই ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘন্টা বাজবে। এক্ষেত্রে তৃনমূল বিএনপিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোন পাতানো নির্বাচনের খায়েস পুরণ হবেনা।
তিনি সোমবার বিকেলে নগরীর পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগরের ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবুল হোসেন হেনার সভাপতিত্বে ও মহানগর সে¦চ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু আহমদ আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, মহানগর যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের টীম প্রধান এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের টীম সদস্য এবং মহানগর আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া ও আমির হোসেন, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী।
বিএনপি নেতা শাহীন আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছানাউল হক ছানা।
কাউন্সিলে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুস সবুর, ১১নং ওয়ার্ড সভাপতি শেখ কবির আহমদ, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত জাকির চৌধুরী, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান, সদ্য সাবেক ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মানিক মিয়া, ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক সদ্য খসরুজ্জামান খসরু, এডভোকেট আক্তার বক্ত জাহাঙ্গীর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুজ্জামান দীপু।
কাউন্সিলে মিছিল সহকারে যোগদান করেন স্বেচ্ছাসেবক দলের মহানগর সদস্য সচিব আফসর খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া, মাহবুব আহমদ, সৈয়দ আমির আলী ও আজিজ খান সজিব।
সম্মেলনে কাউন্সিলারদের ভোটে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আমির হোসেন, সাধারণ সম্পাদক পদে রুবেল বক্স ও সাংগঠনিক সম্পাদক সয়ফুল আলম নির্বাচিত হন।
জনতার আওয়াজ/আ আ