টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ণ

 

আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লড়াইয়ে নামছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড। ২০১০ সালে টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার ফেবারিটের তালিকায় থেকেই খেলছে। প্রথম ম্যাচে তারা আফগানিস্তানকে হারিয়েছে ৫ উইকেটে। 

অন্যদিকে আইরিশরা সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয় স্বীকার করেছে ৯ উইকেটে। সেমিফাইনাল খেলার জন্য আজ ইংল্যান্ডের জয় প্রয়োজন। অন্যদিকে লড়াইয়ে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই আইরিশদেরও। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ