এবার সিনেমার প্রযোজনায় নামছেন ধোনি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার সিনেমার প্রযোজনায় নামছেন ধোনি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ

 

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির এবার সিনেমায় অভিষেক হতে চলেছে। তবে অভিনয়ের মাধ্যমে নয়, প্রযোজনার মাধ্যমে। আইপিএলে তিনি খেলেন চেন্নাইয়ে দলে। সেই থেকে ধোনির সঙ্গে তামিলনাড়ুর ঘনিষ্ঠতা। সম্পর্কটা এমনই গাঢ় যে মাহিকে সেখানে ‘থালাইভা’ বা নেতা হিসেবেই ডাকা হয়।

ক্রিকেটের পর এবার সেই সম্পর্ককে আরও পাকাপোক্ত করতে ধোনির সংস্থা নামছে তামিল ছবি প্রযোজনায়।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ধোনির স্ত্রী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের ওপর ভর করে তৈরি হচ্ছে একটি পারিবারিক ছবি। যদিও আর পাঁচটা পারিবারিক ছবির সঙ্গে নাকি ধোনি প্রযোজিত ছবির পার্থক্য প্রচুর।

ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তামিল ছবিটি পরিচালনা করবেন রমেশ থামিলমনি। এই রমেশই লিখেছিলেন নতুন প্রজন্মের গ্রাফিক নভেল ‘অথর্ব’।

এদিকে ধোনির ছবিতে কে কে কাজ করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। দ্রুত আর্টিস্ট আর ছবির নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক রমেশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ