ঘূর্ণিঝড় সিত্রাংয়ে শরীয়তপুরে গাছ পড়ে নিহত ১,ব্যাপক ফসলের ক্ষতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি ॥ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার সারাদেশের ন্যায় শরীয়তপুরের ওপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে গেছে। ঝড়ে সোমবার রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মার মধ্যে অবস্থিত দুর্গম কুন্ডেরচর ইউনিয়নের চিটারচরের সোহরাব মল্লিকের কান্দি গ্রামের হালান মুসল্লির টিনের ঘরের ওপর একটি মোটা গাছ ভেঙে পড়ে। এ সময় গাছ ও ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাফিয়া বেগম (৬০) মারা যায়। এদিকে বিভিন্ন উপজেলায় রাস্তার মধ্যে অসংখ্য বাঁশঝাঁড় আর বড় বড় গাছপালা ভেঙে পড়ে থাকায় যানবাহন আটকা পড়ে। বিশেষ করে জাজিরা থেকে নড়িয়া যাতায়াতের আঞ্চলিক সড়কটির বেশ কয়েকটি জায়গায় বড় বড় গাছ পড়ে থাকায় সকাল থেকে আটকে আছে এ রুটে চলাচলকারী বাস গুলো। গাছ গুলো দ্রুত সরিয়ে রাস্তা পরিষ্কারের করে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরদিকে প্রবল বৃষ্টিতে শীতকালীন শাক-সবজি সহ ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে । পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। সোমবার সকাল ১০টা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে মঙ্গলবার রাত ৮টায় বিদ্যুৎ ফিরে আসে। প্রায় ৩২ ঘন্টা বিদু্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থানে বিভিন্ন এলাকা। এর ফলে বন্ধ থাকে ইন্টারনেট ব্যবস্থা। বহু যায়গায় ইন্টারনেট ও বিদ্যুৎতের তার ছিঁড়ে পড়ে রয়েছে যত্রতত্র। এখনে অনেক জায়গায় পড়ে থাকা গাছ ও বিদ্যুতের খুটি ঠিক করা সম্ভব হয়নি। কৃষি সম্প্রসারন অধিদপ্তর বলছেন এ যাবত পাওয়া তথ্যমতে জেলার ৬টি উপজেলায় ৬হাজার ৮শ৪৬ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে।এর মধ্যে বোনা আমন ২হাজার হ০০ হেক্টর, রোপা আমন ৩হাজার ৪৬২ হেক্টর, শাক সবজী ৬০২ হেক্টর, মাস কলাই ১৯ হেক্টর, পেয়াজ ১৫ হেক্টর, মরিচ ৪২২ হেক্টর,পান ৫০ হেক্টরও অন্যান্য ৭৬ হেক্টর জমির ফসল অতি বৃষ্টি ও ঝড়ের কারনে বিনষ্ট হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বেপারী বলেন, আমরা রোবার থেকে প্রতিনিয়ত মাইকিং করে সবাইকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলেছি। কিন্তু শাফিয়া রাতে আশ্রয় কেন্দ্রে না গিয়ে নিজেদের ঘরেই ছিলেন। রাতে গাছচাপায় তিনি মারা গেলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
শরীয়তপুর কৃষি সমপ্রসারন অুিধদপ্তরের উপপরিচালক মোঃ মতলবুর রহমান বলেন, সিত্রাংয়ের প্রভাবে শরীয়তপুর জেলার ৬হাজার ৮৪৬ হেক্টর জমির ফসল ও শাকসবজি আক্রান্ত হয়েছে। বিষয়টি কতৃপক্ষকে জানানো হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল বলেন, আমরা রোববার থেকেই বারবার সবাইকে সতর্ক করেছি এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় যেতে মাইকিং করেছিলাম। আমরা পর্যাপ্ত খাবারের পাশাপাশি প্রায় ৩৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছিলাম। অনেককে এক প্রকার জোর করেই আশ্রয় কেন্দ্রে এনেছি। আমাদের প্রায় ১১০০ লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। তবুও অনেকেই রয়েছেন নিজ বাড়িতে, ফলে এ অপ্রত্যাশিত দুর্ঘটনাটি ঘটে।
জনতার আওয়াজ/আ আ