রাবিতে স্নাতক প্রথমবর্ষে ভর্তির সময় বাড়লো - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাবিতে স্নাতক প্রথমবর্ষে ভর্তির সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ

 

২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির সময় বাড়ানো হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির সময় ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ১ নভেম্বর থেকে বিভিন্ন বিভাগে প্রথমবর্ষের অরিয়েন্টেশন সংশ্লিষ্ট কাজ অনুষ্ঠিত হবে। এর আগে, গত ১ সেপ্টেম্বর থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে পাশ করেছে ৪৬ শতাংশ শিক্ষার্থী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ