ধর্মঘটের নাটক সাজিয়ে বরিশালের গণসমাবেশ ঠেকানো যাবে না: আবু নাসের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩২, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ধর্মঘটের নাটক সাজিয়ে বরিশালের গণসমাবেশ ঠেকানো যাবে না: আবু নাসের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ বলেছেন, ‘বরিশাল হচ্ছে বিএনপির ঘাঁটি। বরিশালে কথিত ধর্মঘটের নাটক সাজিয়ে বিএনপির ৫ নভেম্বরের গণসমাবেশে জনতার স্রোত বাধা দিয়ে আটকে রাখা যাবে না। অন্য সকল বিভাগে পারে নাই বরিশালেও তারা সফল হবে না।’

শুক্রবার (২৮) অক্টোবর দুপুর ১২টার দিকে বরিশাল মহানগর জেলা বিএনপি দলীয় কার্যলয়ে বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিশিরাতের অবৈধ ভোটের সরকার জনতার সমাবেশকে ভয় পায়। তাই গণসমাবেশ এলেই ধর্মঘটের নাটক সাজায়। কিন্তু জনগণ সকল বাধা উপেক্ষা করে ৫ নভেম্বর বরিশালের গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে।’

এ সময় তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ বাস্তবায়নের জন্য নিরলসভাবে সকল ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্তিত ছিলেন মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি সিনিয়র সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, এ্যাডভোকেট ইমন চাকলাদার, জাহানারা বেগম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ