মা ইলিশ রক্ষায় ছাড় নেই: আইজিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মা ইলিশ রক্ষায় ছাড় নেই: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২৮, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ

 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মা ইলিশ রক্ষায় কোন ছাড় নেই। নৌ পুলিশ মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনে কাজ করছে। 

আইজিপি আজ দুপুরে চাঁদপুরে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের অভিযান পরিদর্শনকালে অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধকালীন ২২ দিন যাতে কেউ  মা  ইলিশ শিকার করতে না পারে সেজন্য নৌ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানের শেষ দিনেও নৌ পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌ পুলিশ মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ পর্যন্ত ১৩৮ কোটি ১৯ লক্ষ মিটার জাল ও ৪৪ হাজার ৪৪৮ কেজি মাছ আটক এবং ৩ হাজার ৫৮২ জন আসামি গ্রেফতার করেছে। গত ৭ অক্টোবর হতে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। আজ ২৮ অক্টোবর মধ্যরাতে শেষ হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ