তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভা‌বিক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভা‌বিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ণ

 

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বাংলা‌দেশ প্রতি‌দি‌নের কা‌ছে ফে‌রিঘাট থে‌কে এই তথ্য নি‌শ্চিত ক‌রেন।

তিনি বলেন, ভোরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ভোর পাঁচটা থেকে নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে যানবাহনের তেমন কোনো চাপ নেই। বর্তমানে এ রুটে ছোট বড় ১০টি ফেরি চলাচল করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ